ঢাকা
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:৫৩
প্রকাশিত : আগস্ট ২৪, ২০২৬
আপডেট: আগস্ট ২৪, ২০২৬
প্রকাশিত : আগস্ট ২৪, ২০২৬

প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় মানিকগঞ্জে বর্ণাঢ্য বীজ, ফল, ফুল ও পাতার মেলা

মো. নজরুল ইসলাম,মানিকগঞ্জ:

দেশীয় কৃষিঐতিহ্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মানিকগঞ্জের আউটপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী স্থানীয় জাতের বীজ, পাতা, ফুল ও ফলের মেলা। ২৪ আগস্ট আউটপাড়া কৃষক-কৃষাণী সংগঠন এবং ‘সবুজ সংহতি’র যৌথ উদ্যোগে, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’-এর সহযোগিতায় এ ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়।

সবুজ সংহতির বেতিলা-মিতরা ইউনিয়নের সভাপতি জনাব মোঃ মনসুর আলীর সভাপতিত্বে উদ্বোধনী ও আলোচনা পর্বে স্থানীয় কৃষি বৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

প্রদর্শনীতে বৈচিত্র্যের সমাহার গ্রামাঞ্চলের বিলুপ্তপ্রায় ও বিরল প্রজাতির উদ্বিদসম্পদ নিয়ে আয়োজিত এ মেলায় পরিবেশপ্রেমী ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন প্রজাতির স্টল। মেলায় প্রদর্শিত হয়:

স্থানীয় জাতের বীজ: ৫৫ প্রজাতি,বৈচিত্র্যময় পাতা: ১৫০ প্রজাতি,দেশীয় ফুল: ৪৫ প্রজাতি,মৌসুমী ও স্থানীয় ফল: ৩৯ প্রজাতি

আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলন ফিলিং স্টেশনের পরিচালক জনাব সোহরাব হোসেন, সমাজসেবক হাজী আব্দুল মাজেদ, বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মো: জাকির হোসেন, প্যানেল চেয়ারম্যান-৩ রহিমা বেগম, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য হামিদা বেগম এবং সাবেক ইউপি সদস্য মো: ইউসুফ আলী।

এছাড়া আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন সবুজ সংহতির সাধারণ সম্পাদক মনিরুল হক মন্টু, মানিকগঞ্জ জেলা ইয়ুথ গ্রীন ক্লাবের সাধারণ সম্পাদক গাজী নাবিউর আহমেদ শাওন, জেলা নারী উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আসমা আক্তার এবং বারসিকের সহযোগী সমন্বয়কারী শিমুল কুমার বিশ্বাস, গবেষক মো: বিল্লাল হোসেন ও কর্মকর্তা সুব্রত সরকার।

প্রকৃতি সংরক্ষণের আহ্বান আলোচকগণ দৈনন্দিন জীবন ও চিকিৎসায় দেশীয় উদ্ভিদ, ফল ও বিভিন্ন পাতার ওষুধি গুণাগুণ এবং পুষ্টিগত তাৎপর্য বিস্তারিত তুলে ধরেন। তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ তৈরিতে দেশীয় জাতের বীজ ও উদ্ভিদের সংরক্ষণ অপরিহার্য। স্থানীয় পর্যায়ের এমন মেলা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram