ঢাকা
প্রকাশিত : October 16, 2026
আপডেট: October 16, 2026
প্রকাশিত : October 16, 2026

সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি :

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে গাইবান্ধার সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় রয়েছেন বোনারপাড়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এ. কে. এম. সোহেল রানা।

ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে মামলা, হামলা, ভয়ভীতি ও কারাবরণের মতো প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বারবার কারা নির্যাতনের শিকার হয়েও সংগঠনের প্রতি ভালোবাসার কারণে তাঁর অঙ্গীকার ও রাজনৈতিক সক্রিয়তা অব্যাহত রেখেছেন বলে দাবি তাঁর অনুসারীদের।

তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, ছাত্র ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশে থাকা এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকার কথা তুলে ধরছেন সমর্থকরা। তাঁদের মতে, ত্যাগ, সাহস ও সাংগঠনিক অভিজ্ঞতার বিবেচনায় সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদের জন্য সোহেল রানা একজন যোগ্য প্রার্থী। তবে চূড়ান্ত নেতৃত্ব নির্বাচনে সাংগঠনিক যোগ্যতা, ত্যাগ, সততা ও নেতাকর্মীদের আস্থার প্রতিফলন ঘটবে—এমন প্রত্যাশা তৃণমূলের। বারবার কারা নির্যাতনের শিকার এই ছাত্রনেতাকে সভাপতি হিসেবে দেখতে চান তাঁর সমর্থকরা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram