ঢাকা
প্রকাশিত : October 15, 2026
আপডেট: October 15, 2026
প্রকাশিত : October 15, 2026

৪৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হলেন বাউফলের মনামী

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।

৪৫তম বিসিএস ক্যাডারে নিয়োগ পেয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার ডা. ইফাত জাহান মনামী। মানামী বাউফল পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা (চন্দ্রপাড়া) আলহাজ্ব আবু ইউসুফ-এর বড় মেয়ে ডা. ইফাত জাহান মনামী। তিনি ৪৫তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে গেজেটপ্রাপ্ত হয়েছেন।

সারাদেশে মোট নিয়োগ পেয়েছেন ১৭০২ জন। এর মধ্যে এক হাজার ৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ১০ মাস পর এ নিয়োগ দেওয়া হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে বুধবার (১৪ অক্টোবর) রাতে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

৪৫তম বিসিএস / পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েও গেজেট থেকে বাদ পারভেজ মিঞা নিয়োগ আদেশে নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram