ঢাকা
প্রকাশিত : October 17, 2026
আপডেট: October 17, 2026
প্রকাশিত : October 17, 2026

ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশে সৈয়দপুর নিচুকলোনি মসজিদের দৃষ্টিনন্দন মিনার ঢালাইয়ের শুভ উদ্বোধন

বার্তাকক্ষ,আজকাল বাংলা।।
ধর্মীয় উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সৈয়দপুরের নিচুকলোনি জামে মসজিদের সুউচ্চ ও দৃষ্টিনন্দন মিনার ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় মসজিদ প্রাঙ্গণে এক বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাতের মাধ্যমে এই নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়।

উদ্বোধনী মোনাজাত ও বিশেষ দোয়া পরিচালনা করেন অত্র নিচুকলোনি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা ইমরান বিন রুস্তম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহিন আকতার। এছাড়াও মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কমিটির সম্মানিত উপদেষ্টা সদস্যগণ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এই পুণ্যময় মুহূর্তে শরিক হন।

মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, আধুনিক স্থাপত্যশৈলীর ছোঁয়ায় মিনারটি নির্মাণ করা হচ্ছে, যা দূর থেকেই মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করবে। নিচুকলোনি এলাকাবাসী ও সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় এই মহৎ কাজের সূচনা হলো। ঢালাই কাজ উদ্বোধন ও মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবাররুক বিতরণ করা হয়।


সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram