ঢাকা
১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:১৪
প্রকাশিত : আগস্ট ১১, ২০২৬
আপডেট: আগস্ট ১১, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১১, ২০২৬

জুলাইয়ে বিজিবির অভিযানে ২০২ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: 

দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১১ আগস্ট) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বিজিবির অভিযানে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা, পোশাক, কসমেটিকস, মোবাইল ও যন্ত্রাংশ, খাদ্যপণ্য, ওষুধ, কাঠ, কয়লা, সারসহ বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হয়। পাশাপাশি অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫৪ গ্রাম স্বর্ণ, ২১৬ পিস ডায়মন্ডের নাকফুল, ৭ কেজি ৯৩০ গ্রাম রুপা, ১৩ হাজার ৬৩টি শাড়ি, ২ হাজার ৭১০টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৮ হাজার ৮৮৬টি তৈরি পোশাক, ২ হাজার ৪১৬ মিটার থান কাপড় এবং ১৫ হাজার ৫২৭টি ইমিটেশন গহনা।

এ ছাড়া ৩ লাখ ২ হাজার ৩৯৪টি কসমেটিকস সামগ্রী, ৮ লাখ ৬৪ হাজার ৩৫৬ পিস আতশবাজি, ১ হাজার ৭৫১ ঘনফুট কাঠ, ২ লাখ ২১ হাজার ৯০ কেজি কয়লা, ৬ হাজার ৪৪৬ কেজি চা পাতা, ৬২৪টি মোবাইল, ৪ হাজার ৩৬০টি মোবাইল ডিসপ্লে এবং ৩৬ হাজার ১৭০ পিস মোবাইলের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।

বিজিবি আরও ২০ হাজার বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম, ৭১ হাজার ৪০০ পিস জিলেট ব্লেড, ৩ হাজার ৭০০টি চশমা, ৪৭ হাজার ৭৭৬ কেজি জিরা, ৪২ হাজার ৯৩১ কেজি রসুন, ১৩ হাজার ৩২৯ কেজি চিনি, ১২ হাজার ৪৮৬ কেজি সার এবং ১৭ হাজার ৪৭৯ কেজি কারেন্ট জাল জব্দ করেছে।

এ সময় ৩৬৭ লিটার ভোজ্য তেল, ডিজেল, অকটেন, পেট্রোল ও মবিল; ১ হাজার ৮১৮ প্যাকেট কীটনাশক, ৬ লাখ ৯৪ হাজার ১৭ পিস বিভিন্ন ধরনের ওষুধ, ১ কেজি ৭০ গ্রাম সাপের বিষ এবং ৯ পিস কষ্টি/বেলে পাথর উদ্ধার করা হয়।

চোরাচালানে ব্যবহৃত যানবাহনের মধ্যে ১২টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেটকার, ৬টি ট্রলি, ৫৫টি সিএনজি, ইজিবাইক ও অটোরিকশা, ৫৯টি মোটরসাইকেল, ৪৭টি বাইসাইকেল ও ভ্যান এবং ১২৭টি নৌকা জব্দ করা হয়েছে।

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২১ লাখ ১০ হাজার ২৫৮ পিস ইয়াবা, ২ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ৭১ গ্রাম হেরোইন, ১ হাজার ২৪৩ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৫২৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৬৩৯ দশমিক ৫ লিটার বাংলা মদ এবং ৭৫৪ ক্যান বিয়ার।

এ ছাড়া ১ হাজার ৮০৬ কেজি গাঁজা, ২ লাখ ৫৮ হাজার ৩৮৬টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ১৬ হাজার ৫৮০ বোতল বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ, ১৮ হাজার ৬৮২ পিস বিভিন্ন ধরনের ওষুধ ও ট্যাবলেট এবং ১ লাখ ১৯ হাজার ১৪১ প্যাকেট বিড়ি ও সিগারেট জব্দ করা হয়েছে।

অস্ত্র উদ্ধারের মধ্যে রয়েছে ৯টি দেশি-বিদেশি পিস্তল, একটি রাইফেল, ৫টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড গোলাবারুদ ও ৭টি অন্যান্য অস্ত্র।

বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯১ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৩১ জন বাংলাদেশি, ৩ জন ভারতীয় ও ৮১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram