ঢাকা
প্রকাশিত : October 17, 2026
আপডেট: October 17, 2026
প্রকাশিত : October 17, 2026

সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদে গান গল্পে আনন্দ আড্ডা অনুষ্ঠিত

এম ওমর ফারুক, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ঐতিহ্যবাহী সাংস্ক...তিক সংগঠন শিল্প সাহিত্য সংসদে সাপ্তাহিক আসর গান গল্পে আনন্দ আড্ডা অনুষ্ঠিত হযেছে। শুক্রবার ১৬ অক্টোবর রাতে শহরের শের-ই-বাংলা রোডে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ের ৪র্থ তলায় এর আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা দেশগান, নজরুল সংগীত, ভাওয়াইয়া, আধুনিক ও বাউল গান পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওই সংগঠনের সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, সহ সভাপতি নকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম মুকুল, সঙ্গীত সম্পাদক হুসনো আরা লিপি, সদস্য ড. আমির আলী আজাদ, লিয়াকত হোসেন লিটন, শফিউল ইসলাম রঞ্জু প্রমুখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, প্রবীণ সদস্য নজরুল ইসলাম সরকার, শেখ রুবায়েতুর রহমান, ওস্তাদ জান্নাতুল ইসলাম কবীর, হুসনে আরা লিপি, শরীফ হোসেন ম...ধা ও সাংবাদিক এম. ওমর ফারুক। অনুষ্ঠানে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সদস্য, সুধীজন ও সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শেখ রুবায়েতুর রহমান। উল্লেখ্য থাকে যে, এ সংগঠনটি ১৯১১ সালে প্রতিষ্টিত হয় যার বয়স প্রায় ১শত’১৫ বছর। ঐতিহ্যেবাহী এ সংগঠনে ১২০ জন সম্মানীত সদস্য রয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram