ঢাকা
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৮
প্রকাশিত : আগস্ট ১৫, ২০২৬
আপডেট: আগস্ট ১৫, ২০২৬
প্রকাশিত : আগস্ট ১৫, ২০২৬

সিলিং ফ্যানে ঝুলছিল মডেল রিধি, ভিডিও কলে ছিলেন প্রেমিক

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ। গতকাল শনিবার সকাল ৬টার দিকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম  জানিয়েছে, প্রাথমিক ধারণা- এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যা প্ররোরচনার মামলা হয়েছে।

পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে ওসি আরও বলেন, একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। শনিবার ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করে।

মডেলিংয়ের পাশাপাশি বেশ কটি নাটকে অভিনয় করেছেন রিধি। এর মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’ উল্লেখযোগ্য।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram