ঢাকা
প্রকাশিত : October 17, 2026
আপডেট: October 17, 2026
প্রকাশিত : October 17, 2026

সৈয়দপুরে নিরাপদ সড়ক চাই সংগঠনে শোকসভা ও দোয়া মাহফিল

এম ওমর ফারুক,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।।

নীলফামারীর সৈয়দপুরে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সংগঠনটি গতকাল সন্ধ্যায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের এ অনুষ্ঠানের আয়োজন করেন। সংগঠনের সাবেক সভাপতি ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের সম্প্রতি ইন্তেকাল করলে তাঁর স্মরণে এ আয়োজন করা হয়।

সংগঠনের সহ-সভাপতি রফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই সৈয়দপুর উপজেলা শাখার উপদেষ্টা ও তাতীদল সৈয়দপুর রানৈতিক জেলা শাখার আহবায়ক আনিস আনসারি, মিজানুর রহমান লিটন, সাধারণ সম্পাদক কামাল ইবনে ফারুকি, সহ-সাধারণ সম্পাদক যথাক্রমে সাংবাদিক এম. ওমর ফারুক ও শিরিন আখতার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, প্রচার সম্পাদক আঃ রশিদ, আইন বিষয়ক সম্পাদক আখতারুণ হক সরকার, অর্থ সম্পাদক নূরুল হক প্রমুখ।

বক্তারা মরহুমের জীবনদশার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য থাকে যে, আনোয়ারুল ইসলাম গত ৩ অক্টোবর তারিখে হৃদ রোগে আক্রান্ত হয়ে রংপুরে একটি ক্লিনিকে ইন্তেকাল করেন এবং গ্রামের বাড়ি বোতলাগাড়ীতে দাফন করা হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram