ঢাকা
প্রকাশিত : July 13, 2026
আপডেট: July 13, 2026
প্রকাশিত : July 13, 2026

এবার ইত্যাদি অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরে

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এর একটি বিশেষ পর্বের শুটিংয়ের জন্য লক্ষ্মীপুরে মঞ্চ বসানোর প্রস্তুতি শুরু হয়েছে। অনুষ্ঠানটি সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে আবেদন করেছে আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।

১১ জুলাই জেলা প্রশাসক বরাবর পাঠানো এক আবেদনে প্রতিষ্ঠানটি জানায়, আগামী ৩১ জুলাই বাংলাদেশ টেলিভিশনে প্রচারিতব্য ‘ইত্যাদি’ অনুষ্ঠানের একটি বিশেষ অংশ লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার নবীন কিশোর উচ্চবিদ্যালয়ের সামনের মাঠে দর্শক উপস্থিতিতে ধারণের পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আগেই আলোচনা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে বলা হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে ১৮ জুলাই শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানটির ধারণকাজ চলবে। এর আগে ১৭ জুলাই সকাল থেকে মঞ্চ নির্মাণসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানটি নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে ফাগুন অডিও ভিশন। পাশাপাশি সংশ্লিষ্ট সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।

প্রসঙ্গত, ‘ইত্যাদি’ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘদিনের ধারাবাহিক ম্যাগাজিন অনুষ্ঠান। দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে তুলে ধরতে অনুষ্ঠানটির বিভিন্ন পর্ব দেশের নানা স্থানে ধারণ করা হয়ে থাকে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে লক্ষ্মীপুর।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram