ঢাকা
প্রকাশিত : October 17, 2026
আপডেট: October 17, 2026
প্রকাশিত : October 17, 2026

বাউফলে ৮০০ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৮০০ জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর ষ) দুপুর ১টায় উপজেলার ধুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন, ধুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে চাল তুলে দেন স্থানীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলে জেলেদের সরকারি সহায়তা দেওয়ার ক্ষেত্রে দল বা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হয়নি। প্রকৃত জেলেদের চিহ্নিত করে তাঁদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পর্যায়ক্রমে আরও জেলেকে এ সহায়তার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, “আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে আপনাদের সেবা করার দায়িত্ব দিয়েছেন। আমি আপনাদের খাদেম। আমি সবার, আর আপনারাও সবাই আমার। এখানে দলীয় পরিচয় দেখে কাউকে বিবেচনা করা হয় না। প্রকৃত অধিকারীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম এবং বাউফল পৌর জামায়াতের সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে মাছ ধরা থেকে বিরত থাকা জেলে পরিবারগুলোর জন্য সরকারিভাবে এ খাদ্যসহায়তা দেওয়া হয়।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram