ঢাকা
প্রকাশিত : September 27, 2026
আপডেট: September 27, 2026
প্রকাশিত : September 27, 2026

সৈয়দপুর মনিহারীপট্টি টি-১০ ক্রিকেট লীগের ট্রফি-জার্সি উন্মোচন ও আনন্দ র‌্যালি

তৌসিফ রেজা,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সৈয়দপুর মনিহারীপট্টি টি-১০ ক্রিকেট লীগ’। এ উপলক্ষে ট্রফি ও জার্সি উন্মোচন এবং আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক থেকে আনন্দ র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহীদ ডা.শামসুল হক সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এতে টি-১০ ক্রিকেট লীগে অংশগ্রহণকারী আটটি দলের অধিনায়কসহ সব খেলোয়াড় উপস্থিত ছিলেন।

মনিহারী ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ টি-১০ ক্রিকেট লীগে মোট আটটি দল অংশগ্রহণ করছে। আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৬টায় সৈয়দপুর শহরের রেলওয়ে মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে।

মনিহারী ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মাসুদ চৌধুরী বলেন, প্রথমবারের মতো আয়োজিত এ ক্রিকেট লীগ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।

ট্রফি ও জার্সি উন্মোচন এবং আনন্দ র‌্যালিকে ঘিরে অংশগ্রহণকারী ক্রিকেটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও ক্রিকেটপ্রেমীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram