ঢাকা
প্রকাশিত : November 11, 2026
আপডেট: November 11, 2026
প্রকাশিত : November 11, 2026

সৈয়দপুরে অসুস্থ শহির উদ্দিনের পাশে দাঁড়ানোর আহ্বান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।।

নীলফামারীর সৈয়দপুরে প্যারালাইসিসে আক্রান্ত ৮০ বছর বয়সী মো. শহির উদ্দিন চিকিৎসা ও দুবেলা খাবারের সংস্থান করতে না পেরে মানবেতর জীবন কাটাচ্ছেন। তার চিকিৎসা ও জীবনযাপনের জন্য সমাজের বিত্তবানদের আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছে স্থানীয় একটি সংগঠন।

খোঁজ নিয়ে জানা গেছে, শহির উদ্দিন সৈয়দপুর উপজেলার ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কাশিরাম ব্রহ্মত্তর গ্রামের বাসিন্দা। স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে নিয়ে ছিল তার সংসার। মেয়েদের বিয়ে হয়ে গেছে। তিনি পেশায় ছিলেন গাছি। উপজেলার বিভিন্ন এলাকায় নারিকেল গাছ পরিষ্কারের কাজ করতেন তিনি। পাশাপাশি গাছমালিকদের কাছ থেকে কচি ডাব কিনে সৈয়দপুর শহরে ঘুরে ঘুরে বিক্রি করতেন। এ থেকে যৎসামান্য যা আয় হতো, তা দিয়েই চলত তার সংসার।

২০১৬ সালে এক সড়ক দুর্ঘটনায় তার একমাত্র ছেলে মারা যান। এরপর পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে। বার্ধক্যের পাশাপাশি প্যারালাইসিসে আক্রান্ত হয়ে তিনি এখন চলাফেরার শক্তি হারিয়েছেন এবং কোনো কাজ করতে পারেন না। সংসারের হাল ধরার মতো কেউ না থাকায় বিনা চিকিৎসায় অনেক সময় অনাহারে-অর্ধাহারে দিন কাটছে তার। সারাক্ষণ বাড়িতে শুয়ে-বসে থাকতে হচ্ছে তাকে।

স্থানীয় বাসিন্দারা জানান, অসুস্থ হওয়ার আগ পর্যন্ত শহির উদ্দিন গ্রামের যেকোনো বয়সী মানুষের মৃত্যু হলে কবর খুঁড়তে ছুটে যেতেন। এ জন্য তাকে কখনো ডাকতে হতো না, তিনি কোনো পারিশ্রমিকও নিতেন না। মানবিক দায়িত্ব মনে করে স্বেচ্ছায় বছরের পর বছর তিনি এ কাজ করে গেছেন।

সম্প্রতি কাশিরাম বেলপুকুর ব্রহ্মত্তর গ্রামের মরহুম আজহারুল ইসলাম ভুতুল স্মৃতি সংঘের সদস্যরা তার চিকিৎসায় আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে শহির উদ্দিনের চিকিৎসা ও জীবনধারণের জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সহায়তা পাঠানো যাবে ন্যাশনাল ব্যাংক পিএলসি, নীলফামারী সদর শাখার হিসাব নম্বর ১২২২০০৬৮৯৭৮৬৭-এ। এ ছাড়া ০১৯৫৯৭৪৮১০৯ নম্বরে (বিকাশ, নগদ ও রকেট) সহায়তা পাঠানো যাবে।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram