ঢাকা
প্রকাশিত : November 10, 2026
আপডেট: November 10, 2026
প্রকাশিত : November 10, 2026

ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি।।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা ধর্মঘট ও সম্ভাব্য অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা ছাত্রদল দলীয় কার্যালয় চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এসময় মিছিল থেকে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে নানা স্লোগান দেন। মিছিলে জেলা ছাত্রদল, উপজেলা ও পৌর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে এক সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের আহবায়ক শহীদুজ্জামান সরকার শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমাম হাসান, সদস্য সচিব ওয়ালিদ শাকিল, যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী ও খন্দকার রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। বক্তারা বলেন, ছাত্রলীগের কোনো ধরণের অরাজকতা, নাশকতা ও সাধারণ মানুষের জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা এ দেশের ছাত্রসমাজ এবং জনগণ কোনোভাবেই বরদাশত করবে না।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরণের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেয়ার আহবান তারা। বক্তারা সেইসাথে দেশের সার্বিক শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থেকে বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করারও আহবান জানান।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram