

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে রোববার বিকেলে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের ¯ স্লোগান ছিল ‘গাছ লাগাই যত্ন করি, সুন্দর এক পৃথিবী গড়ি, মাদক ছেড়ে মাঠ ধরি, সুস্থ সুন্দর জীবন গড়ি’। গাইবান্ধা সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ শেষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদের সভাপতিত্বে বৃক্ষরোপন আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাইবান্ধা শহর সমাজসেবা কর্মকর্তা রাজীব কুমার বাগচী, সদর উপজেলা ইঞ্জিনিয়ার মো. বাবলু মিয়া, চাকরিজীবী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল হাদী সরকার, নির্বাহী সদস্য সাংবাকি মাসুদ মুকুল, খন্দকাল তৌফিকুল ইসলাম, এনতাজ আলী, আব্দুল কুদ্দুস, নুরন্নবী চৌধুরী, মাকসুদার রহমান, কান্তি ভুষন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মো. শফিউল ইসলাম। খেলায় অংশ নেয় গাইবান্ধা সরকারি শিশু পরিবার (বালিকা) দল ও ফুটবল একাডেমি মহিলা দল।
উল্লেখ্য, চাকরিজীবী কল্যাণ সংস্থা সংগঠনটি গাইবান্ধার একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই নানা দুর্যোগকালিন সময়ে জেলার দরিদ্র অসহায় মানুষেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে।
