ঢাকা
প্রকাশিত : November 10, 2026
আপডেট: November 10, 2026
প্রকাশিত : November 10, 2026

লক্ষ্মীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

‘সত্য, সরাসরি, সবার আগে’—এই অঙ্গীকার এবং ‘গণমানুষের গণমাধ্যম’ স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইফু মারমা। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্লাহ, লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ, পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির প্রতিনিধি বদরুল ইসলাম শ্যামল এবং লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান।

লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, কোষাধ্যক্ষ সোহেল রানা, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খান ও প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা।

এ ছাড়া উপস্থিত ছিলেন দেশ টিভির প্রতিনিধি সাইফুল স্বপন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আনিস কবির, এখন টিভির প্রতিনিধি হাসান মাহমুদ, স্টার নিউজের প্রতিনিধি আন নাজমুস সাকিব, বাংলা টিভির জামাল উদ্দিন রাফি, দৈনিক ইনকিলাবের নিজাম উদ্দিন, কালবেলার জামাল উদ্দিন বাবলু, ডিবিসির প্রতিনিধি সুমন উদ্দিন শুভ, এশিয়া টিভির প্রতিনিধি জুনায়েদ আহম্মেদ, রূপালী বাংলাদেশের প্রতিনিধি নুরউদ্দিন জাবেদ, সাংবাদিক আব্দুল মালেক নিরব, ফয়সাল কবিরসহ গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. শাহেদুর রহমান রাফি এবং নন্দন ফাউন্ডেশনের সভাপতি রাজন মোল্লা। আমার দেশ পত্রিকার প্রতিনিধি রাজিব হোসেন রাজু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনপিবি নিউজের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন এনপিবি নিউজের রায়পুর প্রতিনিধি মাহবুব হোসেন রনি এবং রামগতি-কমলনগর প্রতিনিধি সালমান ইমন। এ ছাড়া নন্দন অটিজমের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যমের প্রধান দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরা। সমাজের অসংগতি, অনিয়ম ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাঁরা আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রেখে এনপিবি নিউজ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এবং গণমানুষের আস্থার গণমাধ্যম হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করবে।

আলোচনা পর্ব শেষে অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিত ব্যক্তিদের অংশগ্রহণে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram