ঢাকা
প্রকাশিত : November 10, 2026
আপডেট: November 10, 2026
প্রকাশিত : November 10, 2026

বাগেরহাটের চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি হত্যা; স্বামী পলাতক

বাগেরহাট প্রতিনিধি

‎বাগেরহাটের চিতলমারীতে শাকিলা আক্তার (১৯) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তাঁকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তোলা হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী শেখ হাফিজুর রহমান পলাতক রয়েছেন বলে দাবি স্বজনদের।

‎সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার চরকচুরিয়া গ্রামে স্বামীর বসতঘর থেকে শাকিলার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎নিহত শাকিলা আক্তার চরকচুরিয়া গ্রামের শেখ হাফিজুর রহমানের স্ত্রী। তাঁর বাবার বাড়ি একই উপজেলার বারাসিয়া গ্রামে। তিনি নিয়ামত আলী ও রিক্তা বেগম দম্পতির একমাত্র সন্তান। প্রায় এক বছর আগে শেখ হাফিজুর রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়।

‎নিহতের পরিবারের অভিযোগ, শাকিলার মৃত্যু স্বাভাবিক নয়। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে। মৃত্যুর পর স্বামীর পলাতক থাকার বিষয়টি তাঁদের সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে স্বামী বা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

‎চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎এদিকে সাত মাসের অন্তঃসত্ত্বা শাকিলার মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং অভিযোগের সুষ্ঠু বিচার দাবি করেছেন তাঁর স্বজনেরা।

‎

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram