ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২৯
প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০২৫

বাউফল সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠান

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে বাউফল সরকারি কলেজ অডিটরিয়ামে শিক্ষা উপকরণ ও ফুটন্ত লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

বাউফল সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ আবুল বশার তালুকদারের সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি ইপ্তেকার রসুল সাইমুন ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মূনইমুল ইসলাম মিরাজ।

এসময় শিক্ষার্থীদের পাশে থেকে সুন্দর ও পরিবেশ বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার আশ্বাস ব্যাক্ত করেন বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসতিয়াক রসুল সোয়েব।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram