ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৭
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৫
আপডেট: জুলাই ১৫, ২০২৫
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৫

প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিওভুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

লিটন প্রধান নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে পঞ্চগড় শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

পরে চৌরঙ্গী মোড় থেকে একটি রেলি বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রধানের মাধ্যমে শেষ হয়। এতে অংশ নেন জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ।

এ সময় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, দেশ প্রতিবন্ধী স্কুল পঞ্চগড়ের পরিচালক মোঃ জহিরুল ইসলাম,পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের,মকবুল হোসেন ওটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক প্রধান ,আল হুমায়রা সুলতানা। বোদা উপজেলার বড়শশি ইউনিয়নের ইউসুফ আলী অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রধান শিক্ষক,মোছা: সাহানারা আক্তার।

উপকার প্রতিবন্ধী স্কুল আটোয়ারী উপজেলার পরিচালক, মোঃ শহিদুল ইসলাম, প্রতিবন্ধী স্কুল আটোয়ারী উপজেলার পরিচালক মোঃ আব্দুল মজিদ ,তেঁতুলিয়া উপজেলার ভজনপুর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক, মরিয়ম আক্তার সহ আরো অনেকেই বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যালয়গুলো। ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন দিয়ে অনলাইনে আবেদন নেয়।

পরে স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে ক, খ, গ শ্রেণিতে বিভক্ত করা হয়। কিন্তু বিগত সরকার আমলে সারা দেশের ১৭৭২ টি প্রতিবন্ধী স্কুলের হাজার হাজার শিক্ষক-কর্মচারী স্বীকৃতি ও এমপিওভুক্তির অপেক্ষায় থেকে মানবেতর জীবন যাপন করছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষক-কর্মচারীরা।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram