ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২৬
প্রকাশিত : জুলাই ৫, ২০২৫
আপডেট: জুলাই ৫, ২০২৫
প্রকাশিত : জুলাই ৫, ২০২৫

লোকগবেষণা পরিষদের আত্মপ্রকাশ

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ:

বাংলা লোক সাহিত্যের বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় উপাদান সংগ্রহ ও সংরক্ষণ, গবেষণা, প্রকাশনা ও চর্চার ক্ষেত্র প্রসারের লক্ষ্যে ‘বাংলাদেশ লোকগবেষণা পরিষদ’ নামে তরুণ লোকগবেষকদের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

শনিবার (৫ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালনের মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

দেশের নানা প্রান্তের তরুণ লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষকদেরকে নিয়ে সংগঠনটির ১১ সদস্যবিশিষ্ট স্থায়ী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাইফুল ইসলাম শাহীন ও সুমন শিকদার।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহসভাপতি- শামসুল আরেফীন, সুমন বণিক, সহ সাধারণ সম্পাদক- ড. অসীম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক- সঞ্জয় সরকার, পরিকল্পনা সম্পাদক- নজরুল ইসলাম, সদস্য- আব্দুল মজিদ, পার্থ তালুকদার, আশরাফুজ্জামান বাবু ও বঙ্গ রাখাল।

সংগঠটির সদস্যরা জানান, নতুন এ সংগঠন দেশের তরুণ লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষকদের একটি সম্মিলিত প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা লোকসাহিত্যের বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় উপাদান সংগ্রহ, স্বরূপ প্রকাশ, সংরক্ষণ, গবেষণা ও গবেষণাভিত্তিক প্রকাশনার উদ্যোগ গ্রহণ করা হবে।

আয়োজন করা হবে বার্ষিক লোকগবেষক সম্মিলন এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের। দেশের সকল জেলার লোকসাহিত্য সংগ্রাহক, গবেষক, পৃষ্ঠপোষক ও লোকশিল্পীদেরকে সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংগঠনটির উপদেষ্টা পরিষদ, সাধারণ পরিষদ, পৃষ্ঠপোষক পরিষদ ও শিল্পী পরিষদের আওতাভূক্ত করা হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram