

রূপ রাখি চিনে
নীল আকাশের নিচে সুজলা সুফলা সবুজ সলিলে ঢাকা, প্রকৃতির যত আঁকা,
চিত্রীর হাতে ফুটিয়া, উঠে চিত্রকলা!
এ যে মম বাংলাদেশ,আছি সবে বেশ কোকিলের ডাক কুহু, কুঞ্জবনে দুঁহু দুঁহু , ঘুঘু,ফিঙে,শ্যামা,টিয়া করে গান পেশ।
কত ফুল ফুটে কত ফুল ঝরে নিত্য দিনে তবু রূপ যেন নাহি, ক্ষয় হয়,
তবু বাহী মনের মাঝেতে তার রূপ রাখি চিনে।
পদ্মা,মেঘনা, যমুনা আরো কত নদী ছড়িয়ে ছিটিয়ে আছে, ভূ যেন রেখেছে বাঁচে,
নদী নিয়ে গান তানে হয়েছে ধ্রুপদি।
