

রক্ত ঝরে
ধর্ম গোত্র লক্ষ্য করে বিভেদটা আজ দিচ্ছ ছড়ে, মানুষ নও রে তোরা,
পশুর মাঝে আছে বিবেক তোদের মাঝে নাই যে তিলেক রক্ত খেতেই ভোরা!
এই অবনীর মানব সৃষ্টি ক্যানো নিচ্ছ চাপায় রিষ্টি নাই কি ধর্মে বিশ্বাস?
মানব মেরে রক্ত ঝরে এই ধরাতে কেমন করে নেও'রে তোরা নিঃশ্বাস!
এই ধরণীত থাকি সুখে হাসি ফুটুক মানব মুখে ক্যানো তাতে বাধা?
খোদার সৃষ্টিত নাইতো ঘাটতি ক্যানো তোদের এত খাঁকতি জীবন নিতে সাধা?
বর্ষণে মেঘ
নিম্নচাপে বৈরী হাওয়া রিম-ঝিমিয়ে বৃষ্টি, আকাশ ঘিরে ঘুরছে তো মেঘ বজ্রপাতে দৃষ্টি।
গর্জনে আর বর্ষণে মেঘ ডরায় দিচ্ছে ভূমি, ভয়ে মানুষ না হয়ে বের ঘরেই যাচ্ছে ঘুমি।
সাদা মেঘ আর ধূসর মেঘের হংস মিথুন খেলা, ভার করে মুখ অবনির তাই কেটে দিচ্ছে বেলা।
ঘ্যাঙর-ঘ্যাঙে ব্যাঙের যতো নানান নানান বুলি, জলের মধ্যে করছে খেলা ব্যাঙ গুলো মন খুলি।
এরেই মাঝে দিনের বেলা গেল রে ভাই ডুবি, প্রভাতের ঘুম ভেঙে দেখি ভূমি আছে চু্বি।।
