ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৮
প্রকাশিত : মে ২৩, ২০২৫
আপডেট: মে ২৩, ২০২৫
প্রকাশিত : মে ২৩, ২০২৫

লক্ষ্মীপুরে মাদ্রাসা-ই ফজলুল কোরআন এর অভিভাবক সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাশপুর নোয়াহাট মাদ্রাসা-ই ফজলুল কোরআন এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ মে সকাল ১০ টায় মাদ্রাসা ক্যাম্পাসে মাদ্রাসা পরিচালক ইসারুহুল্লাহ্ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও লক্ষ্মীপুরের সিনিয়র সাংবাদিক এস এম আওলাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর জেনারেল ম্যানেজার, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আব্দুর নূর এসকান।

সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ কারী মোঃ ইসমাইল, হাফেজ মোঃ জুবায়ের হোসাইন। এসময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram