ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩০
প্রকাশিত : মে ১৭, ২০২৫
আপডেট: মে ১৭, ২০২৫
প্রকাশিত : মে ১৭, ২০২৫

পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশন শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী:

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত "নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প'’ দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (১৭ মে) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের পটুয়াখালী জেলার শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজিত মানববন্ধন শেষে পটুয়াখালী জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

দফা সমূহ, জানুয়ারি-২০২৫ খ্রি. হতে প্রকল্প অনুমোদন করতে হবে এবং ঈদুল আজহা’র পূর্বেই সকলের বেতন ভাতা পরিশোধ করতে হবে। প্রকল্পে ৩য় থেকে ৭ম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবলকে রাজস্ব খাতভূক্ত করতে হবে। ৭ম পর্যায় প্রকল্পের বিদ্যমান জনবলকে স্বয়ংক্রিয়ভাবে ৮ম পর্যায় প্রকল্পে স্থানান্তর করতে হবে। কর্মী ও কেয়ারটেকারদেরকে স্কেলভূক্ত করতে হবে। শিক্ষকদের সম্মানী-ভাতা বৃদ্ধি করতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন , পটুয়াখালী জেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার জাহিদুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার মোঃ শফিউল্লাহ, ফিল্ড সুপারভাইজার ওযায়ের হোসেন, সিরাজুল ইসলাম, মডেল কেয়ারটেকার মাহবুবুর রহমান, ওমর ফারুক, হাবিবুল্লাহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা ছয় দফা থেকে যে ভাবে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে, আমাদের এই পাঁচ দফা দাবি মেনে নিতে সরকার যদি টাল বাহানা করেন আমরাও সে ভাবে এক দফা কর্মসূচি দিতে বাধ্য হবো।

এসয় বক্তারা, আরো বলেন প্রকল্পের মাত্র ৭শ জন জনবলকে দ্রুত রাজস্ব খাতভূক্ত করে এবং শিক্ষক-কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভূক্ত করে সময়োপযোগী বেতন বৃদ্ধি পূর্বক ১লা জানুয়ারি ২০২৫ খ্রি. থেকে বকেয়া বেতন-ভাতা ঈদুল আযহার পূর্বেই প্রদানের লক্ষ্যে প্রকল্প অনুমোদন দিবে হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram