ঢাকা
প্রকাশিত : November 25, 2026
আপডেট: November 25, 2026
প্রকাশিত : November 25, 2026

রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো নতুন শিক্ষার্থীদের

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সাবেক ছাত্রনেতা ও বর্তমানে নিউমার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী এবং সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন।

অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা বলেন, শিক্ষাজীবন শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। লেখাপড়ার পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।

নবীনবরণকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram