ঢাকা
প্রকাশিত : November 24, 2026
আপডেট: November 24, 2026
প্রকাশিত : November 24, 2026

লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও জাটকা বিক্রি, ৩ জনকে ২১ হাজার টাকা জরিমানা

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুর পৌর এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও জাটকা ইলিশ বিক্রির দায়ে তিনজনকে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ আরাফাত হুসাইন।

অভিযানকালে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও অন্যান্য উপকরণ বিক্রির অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী দুই ব্যক্তির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। এ ছাড়া নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির দায়ে আরও এক বিক্রেতার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

অভিযানে জব্দ করা নিষিদ্ধ জাল বিনষ্ট করা হয়। অন্যদিকে জব্দকৃত জাটকা মাছ লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও বাংলাদেশ পুলিশের সদস্যরা।

মৎস্যসম্পদ রক্ষা, জাটকা নিধন প্রতিরোধ এবং নিষিদ্ধ জালের ব্যবহার ও বিক্রি বন্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram