ঢাকা
প্রকাশিত : November 24, 2026
আপডেট: November 24, 2026
প্রকাশিত : November 24, 2026

কামালের পাড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি:

সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধার সাঘাটা উপজেলার ৯নং কামালের পাড়া ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) চাকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং কামালের পাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব সেলিম আহমেদ তুলিপ। তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমুখী উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ ছাড়া বক্তব্য দেন সাঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহিন এবং সাঘাটা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মহুরি। অনুষ্ঠানে স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে যোগ্য ও সুবিধাবঞ্চিত পরিবারকে সরকারি সহায়তার আওতায় আনার পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য নিয়োজিত ১৬ জন তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার আনছারুজ্জামান রেজুয়ান ও আব্দুল মমিন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, তথ্য সংগ্রহ কার্যক্রমে পরিবারের প্রকৃত অবস্থা ও প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর ফলে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করা এবং সরকারি সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কার্যক্রমটি সহায়ক হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram