

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার সাঘাটায় উপজেলার কামালের পাড়া ইউনিয়নের
পাঁচপুর ফলিয়া দিগর গ্রামের শহিদুল ইসলামের বসতঘরে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে সাঘাটা থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে সাঘাটা থানা পুলিশ বাদি হয়ে মামলা করে জুয়াড়িদের গাইবান্ধা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।
সাঘাটা থানা সূত্রে জানা গেছে, ২৩ নভেম্বর সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহিদুলের বসতঘরে অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করা হয়। এসময় আসর থেকে নগদ টাকা ও তাসসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
আটক হওয়া ব্যাক্তিরা হলেন—পাঁচপুর ফলিয়া দিগর গ্রামের অছির উদ্দিন (৫৭), শাহ আলম (৪৭), রব্বানী (৩৫), হারুন (৪৫), সরোয়ার হোসেন (৫২) ও শহিদুল ইসলাম (৫৫)।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে সাঘাটা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জুয়া ও মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
