ঢাকা
প্রকাশিত : November 25, 2026
আপডেট: November 25, 2026
প্রকাশিত : November 25, 2026

লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে অগ্নিসংযোগ করেছে দূবৃর্ত্তরা

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মান্দারী বাজার ফিসারি এলাকায় বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের পিকআপে অগ্নিসংযোগ করেছে দূবৃর্ত্তরা। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব। তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে আতংক ছড়াতে পিকআপে আগুন দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। জড়িতদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানায়, চন্দ্রগঞ্জ উপজেলার পশ্চিম মান্দারী বাজারে গ্যারেজের সামনে বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের পিকআপটি মেরামতের জন্য কাজ করা হচ্ছে। বুধবার ভোররাতে হঠাৎ পিকআপটির সামনের অংশে জ্বলতে দেখতে পায় স্থানীয়রা। পরে বাজারের ব্যব্সায়ীদের সহযোগিতায় পিকআপে দেয়া আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে পিকআপে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মানুষের মাঝে আতংক ছড়াতে এই ঘটনা ঘটিয়েছে।

দিঘলী ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, আওয়ামীলীগের সন্ত্রাসীরা পিকআপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে পিকআপের সামনে ও পিছনের বেশ কিছু অংশ পুড়ে যায়। এ বিষয়ে মামলা করা হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram