ঢাকা
প্রকাশিত : November 25, 2026
আপডেট: November 25, 2026
প্রকাশিত : November 25, 2026

ভাটারায় মহিলা আ.লীগ নেত্রী সাজেদা ও সাবেক কাউন্সিলর নজরুলের সহযোগী আতাউর গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।।

রাজধানীর ভাটারা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের এক নেত্রী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম ঢালীর সহযোগীকে গ্রেফতার  করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগ। গ্রেফতারকৃত আসামিরা হলেন– সাজেদা বেগম (৬৫) ও আতাউর রহমান ঢালী (৪৫)।

বুধবার (২৫ নভেম্বর) সকালে ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ.ফ.ম আনোয়ার হোসেন খান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন। 

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে ভাটারা থানাধীন কুড়িল এলাকা থেকে সাজেদা বেগমকে গ্রেফতার  করে ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ একটি দল। 

সাজেদা বেগম ভাটারা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে ডিবি।

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১১টার দিকে ভাটারা থানার সোলমাইদ ঢালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমান ঢালীকে গ্রেফতার করা হয়। ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাসভবনে এ অভিযান চালায়।

ডিবির তথ্য অনুযায়ী, আতাউর রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম ঢালীর সহযোগী হিসেবে পরিচিত। তিনি শেখ রাসেল ক্লাবের সদস্য এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমেও তার সম্পৃক্ততা ছিল। এ ছাড়া এসব সংগঠনের মিছিল, সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি আরও জানায়, আতাউর রহমানের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম, ভাটারা ও নিউমার্কেট থানায় চারটি মামলা রয়েছে। 

গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram