ঢাকা
প্রকাশিত : November 14, 2026
আপডেট: November 14, 2026
প্রকাশিত : November 14, 2026

খিলক্ষেতে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক,ঢাকা।। 

রাজধানীর খিলক্ষেতে ৫০ কেজি গাঁজা ও ভারতীয় তৈরি ২৪ বোতল নেশাজাতীয় কাশির সিরাপসহ দুজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন– নারায়ণগঞ্জের আড়াইহাজারের মাহবুব আলম শিপন (২৪) ও মো. হযরত আলী (৪৯)।

শনিবার (১৪ নভেম্বর) খিলক্ষেত থানাধীন কুড়িল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

দুপুরে ডিবি রমনা জোনাল টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আলী আশরাফ এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রমনা জোনাল টিমের একটি দল মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কুড়িল মোড় থেকে ৩০০ ফিটগামী সড়কের দক্ষিণ পাশে হাজী সাহাব উদ্দিন বাইতুল ফালাহ জামে মসজিদের সামনে তাদের চ্যালেঞ্জ করে। পরে তাদের সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ৫০ কেজি গাঁজা ও ভারতীয় তৈরি WINCEREX নামের ২৪ বোতল কাশির সিরাপ জব্দ করা হয়।

ডিবির দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১০ লাখ ৭২ হাজার টাকা। এর মধ্যে ৫০ কেজি গাঁজার মূল্য ১০ লাখ টাকা এবং কাশির সিরাপের মূল্য ৭২ হাজার টাকা।

অভিযানে মাহবুব আলম শিপনের ব্যবহৃত নম্বরবিহীন একটি ইয়ামাহা আর১৫ ভি৪ মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram