ঢাকা
প্রকাশিত : November 14, 2026
আপডেট: November 14, 2026
প্রকাশিত : November 14, 2026

অক্টোবরে বিজিবির অভিযানে ২৭৩ কোটি ৩৭ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ২৭৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। এসব অভিযানে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬৯০ জনকে আটক করা হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি ৪৩৫ গ্রাম স্বর্ণ, ১৩ হাজার ৭৭৮ পিস শাড়ি, ৫ হাজার ৯৭৬টি থ্রি-পিস, শার্ট-পিস, চাদর ও কম্বল, ২ হাজার ২৮টি তৈরি পোশাক, ৪ হাজার ৩৫১ মিটার থান কাপড়, ১ হাজার ৩২৫টি ইমিটেশন গহনা, ২ লাখ ৭৬ হাজার ৯৮টি কসমেটিক্স সামগ্রী এবং ২২ লাখ ৪৩ হাজার ২৫৭ পিস আতশবাজি।

এ ছাড়া ৫ হাজার ৭২৫ ঘনফুট কাঠ, ১ লাখ ৬৯ হাজার ৪৫৮ কেজি কয়লা, ১ হাজার ১২১ ঘনফুট পাথর, ৩ হাজার ৪৬২ কেজি চা-পাতা, ১ হাজার ৬৮৫ কেজি সুপারি, ৩৮১টি মোবাইল ফোন, ১৫ হাজার ৪৮ পিস মোবাইলের ডিসপ্লে, ১২ হাজার ৫৭৮ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৯৮ হাজার ৮০০ পিস জিলেট ব্লেড, ২৬ হাজার ৬৭৩টি চশমা এবং ২ লাখ ১৮ হাজার ২৩৩ প্যাকেট চকলেট জব্দ করা হয়।

নিত্যপ্রয়োজনীয় ও কৃষি পণ্যের মধ্যে ২৩০ প্যাকেট বীজ, ৩৪০ কেজি বাংলাদেশি পাট, ৩৩ হাজার ৬৯১ কেজি জিরা, ৮ হাজার ৫৪৪ কেজি রসুন, ৬ হাজার ৫৪৭ কেজি চিনি, ১২ হাজার ১৪২ কেজি সার, ১০ লাখ ১০ হাজার ৮০০ কেজি কারেন্ট জাল, ২১ লাখ ৬৮ হাজার ৫০০ লিটার ভোজ্যতেল, ৪০ হাজার পিস চিকিৎসা ও ইলেকট্রিক সামগ্রী, ১ হাজার ৩৪৭ প্যাকেট কীটনাশক, ২ লাখ ৮৫ হাজার ৩৪ পিস বিভিন্ন প্রকার ওষুধ এবং ১০টি কষ্টি ও বেলে পাথর জব্দ করা হয়েছে।

পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত ৮টি ট্রাক ও কাভার্ড ভ্যান, ১৩টি পিকআপ, ৮টি প্রাইভেট কার ও মাইক্রোবাস, ৪৯টি সিএনজি, ইজিবাইক, অটোরিকশা ও ঠেলাগাড়ি, ৭৩টি মোটরসাইকেল, ২০টি বাইসাইকেল ও ভ্যান এবং ৩৬টি নৌকা জব্দ করে বিজিবি।

গত মাসে বিজিবির অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি এসএমজি, ৬টি দেশি-বিদেশি পিস্তল, ৫টি অন্যান্য অস্ত্র, ৭টি ম্যাগাজিন, ১২০ রাউন্ড গোলাবারুদ এবং ১৯টি ককটেল। এ ছাড়া বিপুল পরিমাণ মাদক ও নেশাজাতীয় দ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪০ লাখ ৪৫ হাজার ৪১২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৪১ গ্রাম হেরোইন, ১ হাজার ২০১ বোতল ফেনসিডিল, ৮ কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১১ হাজার ৩০৭ বোতল বিদেশি মদ, ২৭৯ দশমিক ৫ লিটার বাংলা মদ, ১ হাজার ৮৪৭ ক্যান বিয়ার, ১ হাজার ৫৬৪ কেজি গাঁজা, ৫ হাজার ১০৯ বোতল ইস্কাফ সিরাপ, ৫ হাজার ৮৯৬ বোতল অন্যান্য সিরাপ, ৪ হাজার ৭০০ পিস অ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট, ১ লাখ ৬০ হাজার ৫১৭ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ ৮৩ হাজার ৩৪৪টি বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট।

বিজিবি জানায়, সীমান্তে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৯ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১৪ জন বাংলাদেশি নাগরিক, ৭ জন ভারতীয় নাগরিক এবং ৩৫০ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram