

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।।
নীলফামারীর সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা বেলপুকুর গ্রামে ইকু গ্রুপের সহযোগিতায় ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে ওই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইরফান আলম ইকু।
ফাউন্ডেশনের সহ-সভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নওশাদ আনসারী, সহ-সাধারণ সম্পাদক তানভীর হোসেন ও প্রশিক্ষক মো. খায়রুল ইসলাম প্রমুখ। এ সময় ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মো. সামিউল আলম, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম রাজাসহ স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ চলাকালীণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কাজে ব্যবহৃত কাঁচি, ফিতাসহ প্রয়োজনীয় উপকরণসমূহ সরবরাহ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার প্রত্যন্ত এলাকার অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যকে সামনে রেখে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন এই সেলাই প্রশিক্ষণ কর্মসূচি উদ্যোগ গ্রহন করেছে। প্রথম পর্যায়ে ৩০ জন নারীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সৈয়দপুর পৌরসভা ও উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
প্রশিক্ষণে অংশ নেওয়া অনার্স পড়ুয়া শিক্ষার্থী রেজিয়া সুলতানা বলেন, পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা অনেক দিনের। কিন্তু প্রশিক্ষণ নেওয়ার সুযোগ ও সামর্থ্য ছিল না। বিনামূল্যে এই প্রশিক্ষণের সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত ও খুশী। এখান থেকে ভালোভাবে সেলাইয়ের কাজ শিখে ভবিষ্যতে নিজের উপার্জনের পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে চাই।
আলহাজ¦ কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইরফান আলম ইকু বলেন, আমরা চাই নারীরা শুধু অন্যের ওপর নির্ভরশীল না থেকে নিজেরাই উপার্জনক্ষম হয়ে উঠুন। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে একজন নারী নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।
উল্লেখ্য, আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা কওে আসছে। শীতার্তদেও শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের খাদ্য সহায়তা, অসহায় মানুষের চিকিৎসা সহযোগিতা, বিনামূল্যে অ•িজেন সেবা, চক্ষু চিকিৎসা ক্যাম্পঅ ায়োজন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ সহ নানা উদ্যোগ রয়েছে সংস্থাটির। এ সব কার্যক্রমের ধারাবাহিকতায় এবার অসচ্ছলনারীদের দক্ষত াউন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সেলাই প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে ফাউন্ডেশনটি।
