ঢাকা
প্রকাশিত : November 8, 2026
আপডেট: November 8, 2026
প্রকাশিত : November 8, 2026

সৈয়দপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়াস’র৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ॥

“দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৮ নভেম্বর (রোববার) এ দিবস উপলক্ষে সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়। সেই সঙ্গে সকল শহীদ ও মৃত্যুবরণকারী ডিপ্লোমা প্রকৌশলীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরাবতা পালন করা হয়েছে। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের সাহেব পাড়ায় অবস্থিত আইডিইবি কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উপদেষ্টা ডিপ্লোমা প্রকৌশলী মো. আজিজুল ইসলাম ও উপদেষ্টা ডিপ্লোমা প্রকৌশলী মো. মোনায়মুল হক।

আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডিপ্লোমা প্রকৌশলী মো. সাদেক হাসান চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রেখে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডিপ্লোমা প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবি নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ডিপ্লোমা প্রকৌশলী মো. আখতারুজ্জামান বাদল ও সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত সহকারী উৎপাদন প্রকৌশলী হাজী মো. আব্দুল হান্নান প্রমুখ।

অনুষ্ঠানে আইডিইবির সদস্য ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ, ডিপ্লোমা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও সংবাদকর্মীরা অংশগ্রগণ করেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram