ঢাকা
প্রকাশিত : November 8, 2026
আপডেট: November 8, 2026
প্রকাশিত : November 8, 2026

জিইউকে ও গিভডিরেক্টলির উদ্যোগে গাইবান্ধার চরাঞ্চলে ৮৫০০ পরিবারের প্রত্যোককে ৬০ হাজার টাকার শর্তহীন অনুদান

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি।।

এককালীন অনুদানের মাধ্যমে দরিদ্র চরাঞ্চলীয় পরিবারগুলোর জীবনযাত্রায় টেকসই পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বাড়াতে শুরু হয়েছে ‘চয়েস, হোপ অ্যান্ড রেজিলিয়েন্স (চর) বাংলাদেশ প্রকল্প’। আন্তর্জাতিক সংস্থা ‘গিভডিরেক্টলি’-এর সহযোগিতায় এবং স্থানীয় সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)’-এর বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে গাইবান্ধার জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফুলছড়ির ফুলছড়ি, ফজলুপুর, এরেন্ডাবাড়ি এবং সাঘাটার হলদিয়া ইউনিয়নের মোট ৮ হাজার ৫০০ পরিবারকে দুই কিস্তিতে সর্বমোট ৬০ হাজার টাকা করে সরাসরি আর্থিক সহায়তা দেয়া হবে। প্রথম কিস্তিতে চলতি নভেম্বরে ৯ হাজার টাকা এবং দ্বিতীয় কিস্তিতে আগামী ডিসেম্বরে বাকি ৫১ হাজার টাকা পৌঁছানো হবে।
এম. আবদুস্ সালাম জানান, অর্থ ব্যবহারের ক্ষেত্রে কোনো শর্ত চাপানো হয়নি। পরিবারগুলো নিজেদের অগ্রাধিকার ভিত্তিতে ঘর মেরামত, গবাদিপশু ক্রয়, ব্যবসা বিস্তার, শিক্ষা বা সঞ্চয়ে তা ব্যয় করতে পারবে। এতে জটিলতা কমবে এবং চরাঞ্চলের অবহেলিত মানুষ আর্থ-সামাজিক অগ্রগতির সুযোগ পাবে।

অনুষ্ঠানে জিইউকের পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর রিশাত, গিভডিরেক্টলি’র অ্যাসোসিয়েট ফিল্ড ম্যানেজার মো. রাশেদুল ইসলাম এবং প্রকল্প সমন্বয়কারী জয়া প্রসাদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram