ঢাকা
প্রকাশিত : November 7, 2026
আপডেট: November 7, 2026
প্রকাশিত : November 7, 2026

লক্ষ্মীপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ, পরিদর্শনে জাইকা টিম

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নে প্রায় ৮০০ একর জমির ওপর প্রস্তাবিত ‘লক্ষ্মীপুর অর্থনৈতিক অঞ্চল’ স্থাপনের সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেছে ইনভেস্ট বাংলাদেশ ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (JICA) প্রতিনিধিদল।

শনিবার (৭ নভেম্বর) ইনভেস্ট বাংলাদেশের সদস্য (ইন্ডাস্ট্রিয়াল জোন) ও অতিরিক্ত সচিব সালেহ আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রস্তাবিত স্থান পরিদর্শন করে। এ সময় JICA-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের ভৌগোলিক অবস্থান, জমির প্রকৃতি ও সার্বিক সম্ভাব্যতা পর্যবেক্ষণ করা হয়। প্রায় ৮০০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা বাস্তবায়িত হলে লক্ষ্মীপুরে শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) জামশেদ আলম রানা, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠিত হলে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি নতুন শিল্পকারখানা গড়ে উঠবে। এতে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং জেলার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। তবে প্রকল্পটির বাস্তবায়নের আগে প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram