

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আয়োজনে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় শহিদ ডাঃ জিকরুল হক রোডে অবস্থিত দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে শেষ করেন। র্যালি শেষে ওই স্থানে জনসভার অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার এর সভাপতিত্বে জন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহ-সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের আব্দুল খালেক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিলকিস ইসলাম, রংরক্ষিত আসনের এমপি-৩০৭, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি রংপুর বিভাগের সহ-সাংঘঠনিক সম্পাদক অধ্যক্ষ আমিনুল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. ওবায়দুর রহমানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, মহিলা দল, জিয়া মঞ্চ, তাঁতি দল, কৃষক দল, ওলামা দল ও ছাত্র দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন। ৭ই নভেম্বরের চেতনাকে সর্বাগ্রে জানান দিয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বক্তারা বলেন আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহী প্লিবের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্ত করা হয় এবং তাঁকে রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব ভার অর্পন করা হয়।
