ঢাকা
প্রকাশিত : November 8, 2026
আপডেট: November 8, 2026
প্রকাশিত : November 8, 2026

সৈয়দপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বার্তাকক্ষ আজকাল বাংলা।।
উৎসবে আমেজ ও নানামুখী কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার (৮ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সুসজ্জিত র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুর গফুর সরকার, সাধারণ সম্পাদক মো. শাহিন আকতার এবং সৈয়দপুর প্রেস ক্লাবের আহ্বায়ক প্রফেসর শওকত হায়াত শাহ।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সৈয়দপুর জামায়াতের আমির সরফুদ্দিন খান, পৌর আমির মো. শফিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান এবং বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস আলী। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন মো. রেজাউল করিম রেজা।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়তে সমবায়ের কোনো বিকল্প নেই। তিনি উপজেলার সকল সমবায় সমিতিকে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে এনে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।

রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, ক্ষুদ্র সঞ্চয়কে পুঁজিতে রূপান্তর করে সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি আনয়নে সমবায় আন্দোলন সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram