ঢাকা
প্রকাশিত : November 7, 2026
আপডেট: November 7, 2026
প্রকাশিত : November 7, 2026

আরডিআরএস বাংলাদেশ নীলফামারী রিজিয়নের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত

বার্তাকক্ষ,আজকাল বাংলা।।

আর ডি আর এস বাংলাদেশ নীরফামারী রিজিয়নের সকল পর্যায়ের কর্মকর্তার স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ নভেম্বর দিনব্যাপী সৈয়দপুর শহরের বন্ধন কনভেনশন হল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন মাননীয় ড.এসএম ফারুক-উল-আলম, ডেপুটি ডিরেক্টর (মাইক্রোফাইন্যান্স), বিশেষ অতিথি ছিলেন জনাব, মাহবুব হাসান, আইটি সমন্বয়কারী, জনাব মোস্তাফিজুর রহমান, ডিভিশনাল ম্যানেজার, রংপুর পশ্চিম ডিভিশন।এতে সভাপত্বি করেন নীলফামারীর আর এম মোঃ আমিনুর রহমান।

সভাপতি স্বাগত বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন, নিশ্চয়ই আমরা সম্মেলন থেকে সাফল্য অর্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ফিরবো এবং কর্মসূচিকে সমৃদ্ধ করব,তিনি আরো বলেন "আর ডি আর এস বাংলাদেশ আমার, আমি আর ডি আর এস বাংলাদেশের । আসুন আমরা এই সম্মেলন থেকে নতুন করে শপথ নেই,আমরা আমাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখবো,একে অপরের পরিপূরক হয়ে, একটি শক্তিশালী টিম হিসেবে কাজ করবো।

সম্মেলনে উপপরিচালক বলেন সকলের অংশগ্রহনে আজকের এই আয়োজন খুব সুন্দর হয়েছে,এছাড়াও তিনি কর্মসূচির বিভিন্ন বিষয় নিয়ে কর্মীদেরকে দিকনির্দেশনা প্রদান করেন, মোটিভেশন দিয়েছেন যাতে করে প্রোগ্রাম সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আলোচনা হয়েছে স্টাফদের জবাবদিহি,কর্মসূচির অগ্রগতি চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে , আলোচনা করেছেন কর্মীদের মধ্যে দলগত মনোভাব পারস্পরিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক মূল্যবোধ জোরদার করে কিভাবে প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নেয়া যায় এবং সংস্থার সার্বিক বিষয় নিয়ে স্টাফদের বিভিন্ন চাওয়া-পাওয়া নিয়ে সম্মেলনে ব্যাপক পজেটিভ আলোচনা হয়।কর্মীরা বিভিন্ন বিভিন্ন বিষয়ে আরো কিভাবে ভালো করা যায় সে বিষয়ে মতামত প্রদান করেছেন। উপপরিচালক বলেন খুব সুন্দর একটি আলোচনা হয়েছে এবং সংস্থার সার্বিক বিষয় নিয়ে স্টাফদের বিভিন্ন চাওয়া-পাওয়া নিয়ে সম্মেলনে ব্যাপক পজেটিভ আলোচনা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram