

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।
লক্ষ্মীপুরের ৬ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে ওই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় অভিযুক্ত বখাটে আজাদ হোসেন রানাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এর আগে পৌরসভার ১০ নং ওয়ার্ডের মজুুপুর এলাকায় একটি ভাড়া বাসা এই ঘটনা ঘটে।
পুলিশ ও শিশুর পরিবার ও স্থানীয়রা জানায়,লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকায় দীর্ঘদিন ধরে পরিবারের লোকজনকে নিয়ে ভাড়া বাসায় থাকেন নির্যাতিত শিশুর বাবা। একেই বাসায় ভাড়া থাকেন অভিযুক্ত বখাটেসহ তার পরিবার। শনিবার সন্ধ্যার দিকে কৌশলে শিশুটিকে নিজ রুমে ডেকে নেয় বখাটে আজাদ হোসেন রানা। এক পর্যায়ে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশুটির শোর–চিৎকারে তার মা ও আশপাশের লোকজন এসে নির্যাতিত শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। বখাটে আজাদ হোসেন রানাকে আটক করে পুলিশে দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ওয়াহিদ পারভেজ বলেন, শিশুকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আজাদ হোসেন রানাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করা হচ্ছে।
