ঢাকা
প্রকাশিত : November 7, 2026
আপডেট: November 7, 2026
প্রকাশিত : November 7, 2026

সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদে লালন গানের আসর

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ

সৈয়দপুরে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বনেদী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন শিল্প সাহিত্য সংসদের আয়োজনে লালন সংগীতের আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাতে শহরে শেরে বাংলা সড়কে সংগঠনটির নিজস্ব ভবনের চতুর্থ তলায় ওই লালন সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে স্থানীয় লালন চর্চা কেন্দ্রের শিল্পীরা লালন সংগীত পরিবেশন করেন।

লালন সংগীত আসরের শুরুতেই এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি নীলফামারী জজ কোর্টের সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাবেক সভাপতি ম. আ. শামীম, সাধারণ সম্পাদক সাংবাদিক লায়ন আমিনুল হক, সদস্য ও সৈয়দপুর লালন চর্চা কেন্দ্রের সভাপতি আব্দুল মালেক বাবলু প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সহ-সাধারণ সম্পাদক শেখ রোবায়েতুর রহমান রোবায়েত।

প্রকৌশলী মোমিনুল ইসলাম ও শিক্ষিকা ফারহানার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই দলীয়ভাবে একটি কোরাস লালন সংগীত পরিবেশন করা হয়। এর পর একে একে লালন শাহ’র কালজয়ী কয়েকটি লালন সংগীত পরিবেশন করেন বাউল শরীফ হোসেন মৃধা, হোসনে আরা লিপি, অদ্রি, রেয়াংশু রায় তীর্থ, পৌলবী সরকার, মিতৌশী রায় বৃষ্টি, মো. নূর, সমীক্ষা দাস গুপ্তা, তাহমিন আরিফ লাবিব, পিংকি সরকার, অপু কুমার বিশ্বাস, বলরাম, আতাউ ফাতেমা, জাহাঙ্গীর, দিপ্তি সিংহ ও অর্পন।
লালন সংগীত আসরে বাদ্যযন্ত্রে মধ্যে দোতারায় ছিলেন হরিপাল রায়, ঢোলে বিজয়, তবলায় টুটুল ও বাঁশিতে সোহানুর রহমান সোহান।

অনুষ্ঠানের সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সহ-সভাপতি মো. নকিবুল ইসলাম, নাট্য সম্পাদক আখতারুল ইসলাম মৃর্ধা কার্যনির্বাহী সদস্য বদিয়ার রহমান, পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম সরকার, সদস্য আজমল সরকার, সহ অন্যান্য সদস্য-সদস্যারা উপস্থিত থেকে লালন সংগীত আসর অনুষ্ঠানটি উপভোগ করেন।

উল্লেখ্য, উত্তরাঞ্চলের একটি প্রাচীনতম ও ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ। ১৯১১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের মোট সদস্য সংখ্যা ১২০জন। তন্মধ্যে পুরুষ সদস্য ১১০ জন ও নারী সদস্য ১০জন। সৈয়দপুর শহরের বিশিষ্ট রাজনীতিক, সুধীজন, সমাজসেবক, চিকিৎসক, নাট্য ও সঙ্গীত শিল্পী, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এর সদস্য-সদস্যা। স্থানীয়ভাবে এটি মিনি পালার্মেন্ট হিসেবে পরিচিত।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram