

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ॥
নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দপুর উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলার সভাপতিত্বে দিবসের তাৎপর্য ব্যাক্ষা করে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সৈয়দপুর প্রেসক্লাবের আহবায়ক ও বিএনপি নেতা সহঃ অধ্যাপক শওকত হায়াত শাহ, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, জাসাস সৈয়দপুর উপজেলার আহবায়ক মীর আবু হানিফ, উপজেলা আইসিটি কর্মকর্তা আদিসার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, রাজনৈতিক ব্যাক্তি, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশত্ববোধক গান পরিবেশন করেন, জাসাস সৈয়দপুর উপজেলা শাখার সদস্য ও বেতার শিল্পী প্রভাষক জাহেদুল ইসলাম সরকার জাহিদ, জলিন নাহার জলি। সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুলের ৯ শ্রেণির শিক্ষার্থী রিকেশ ও চিত্রাঙ্গদা কবিতা আবৃত্তি এবং একটি নজরুল সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন, জাসাস সৈয়দপুর উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক এম. ওমর ফারুক।
অপরদিকে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোতিা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়।
