ঢাকা
প্রকাশিত : November 6, 2026
আপডেট: November 6, 2026
প্রকাশিত : November 6, 2026

বাউফলে স্প্রেইড হিউম্যানিটি অসহায় নির্মল ঘরামীর পরিবারের পাশে

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী

পটুয়াখালীর বাউফলে অসহায় নির্মল ঘরামীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি। শুক্রবার (০৬ নভেম্বর) উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী এলাকার অসহায় নির্মল ঘরামীর পরিবারকে মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি’র পক্ষ থেকে এক মাসের খাদ্যসামগ্রী (২০ কেজি চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য) প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি রুহুল আমিন জানান, বিগত দুই বছরের বেশি সময় ধরে স্প্রেইড হিউম্যানিটি হাজারো মানুষের দুঃখ-কষ্ট লাগবে কাজ করে যাচ্ছে। তারা ধারাবাহিকতায় নির্মল ঘরামীর পাশে দাঁড়িয়েছে স্প্রেইড হিউম্যানিটি। এই কার্যক্রম পরিচালনায় সমাজের বিত্তবান মানুষদের সহযোগিতা প্রয়োজন। আশা করি, মানবিক মানুষদের স্প্রেইড হিউম্যানিটি’র সকল ভালো কাজের পাশে পাবো।

তিনি আরও জানান, স্প্রেইড হিউম্যানিটি’র মূল লক্ষ্য হলো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তার মাধ্যমে তাঁদের কষ্ট লাগব করা এবং সমাজে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। এ ছাড়া ভবিষ্যতেও এমন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমন গাজী, সদস্য ওমর ফারুক, হামিম,ও সিহাবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram