

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ।।
সৈয়দপুর সংলগ্ন নীলফামারী সদরে অবস্থিত ঢেলাপীর হাটে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের অভিযানে ২২ টি দেশীয় প্রজাতির পাখি উদ্ধার করা হয় এবং পরে তা নীল আকাশে অবমুক্ত করা হয়েছে।
৬ (নভেম্বর) শুক্রবার বিকেল ৪টার দিকে নীলফামারীর সদরে ঢেলাপীর হাটে একটি অভিযান পরিচালিত করা হয়। পরিচালিত অভিযানে ১০টি টিয়া পাখি, পাঁচটি পাতি সরালি, ছয়টি টিলা ঘুঘু ও একটি কালিম পাখি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত পাখি জনসমুক্ষে আকাশে অবমুক্ত করা হয়। সেইসাথে হfটে পাখি বিক্রিয় করা ব্যক্তিদের মুচলেকা নিয়ে প্রথমবারের মত সতর্ক করা হয়।
জানাযায়, রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির ওই অভিযানের নেতৃত্ব দেন। সৈয়দপুরে পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা "সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা" উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এ বিষয়ে বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, আমরা খবর পেয়েছিলাম এই ঢেলাপীর হাটে প্রায় দেশি পাখি কেনাবেচা হচ্ছে। আজ সরেজমিনে এসে সেগুলো উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। “বন্যপ্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। পাখির স্বাভাবিক আবাসস্থল হলো প্রকৃতি, খাঁচা নয়। বন্য পাখি ধরা, খাঁচায় বন্দি করে রাখা কিংবা কেনাবেচা জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি পাখি শিকার ও কেনাবেচা থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি। বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, আহসান হাবিব জনি, সামিউল আলিম, মুন্না, রাজা, রানা রেজাসহ অন্যান্য সদস্যরা।
