ঢাকা
প্রকাশিত : October 31, 2026
আপডেট: October 31, 2026
প্রকাশিত : October 31, 2026

লক্ষ্মীপুরে এইচএসসি পরীক্ষায় ৯৮.৯২ শতাংশ শিক্ষার্থী পাস প্রথম কাজী ফারুকী কলেজ

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার।।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার ৯৮ দশমিক ৯২ শতাংশ। শিক্ষার্থী সংখ্যা ও পাসের হার বিবেচনায় কলেজটি কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরাদের তালিকায়ও স্থান করে নিয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, এ বছর প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ থেকে মোট ৩৭২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩৬৮ জন। অকৃতকার্য হয়েছে মাত্র ৪ জন। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৮ জন, মানবিক বিভাগে ৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ জন।

এ ছাড়া এ গ্রেড পেয়েছে ১৮৬ জন, এ মাইনাস পেয়েছে ১১৮ জন, বি গ্রেড পেয়েছে ৩৭ জন এবং সি গ্রেড পেয়েছে ৩ জন শিক্ষার্থী।

ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজটির অধ্যক্ষ জানান, এ বছর তাঁদের প্রতিষ্ঠান থেকে ৩৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৩৬৮ জন কৃতকার্য হয়েছে। পাসের হারের দিক থেকে কলেজটি লক্ষ্মীপুর জেলায় প্রথম হয়েছে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের সেরাদের তালিকায় রয়েছে। বোর্ডের কয়েকটি প্রতিষ্ঠানে মাত্র এক-দুজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করায় শতভাগ পাসের হার দেখা যাচ্ছে। তবে পরীক্ষার্থীর সংখ্যা ও মোট উত্তীর্ণ শিক্ষার্থীর বিবেচনায় তাঁদের প্রতিষ্ঠান ভালো অবস্থানে রয়েছে।

এদিকে লক্ষ্মীপুর সরকারি কলেজে এ বছর পাসের হার ৭৭ দশমিক ২৫ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে ১ হাজার ১২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮৬৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন।

অন্যদিকে লক্ষ্মীপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৮৮ দশমিক ৮৯ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে ৭২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৬৪ জন।

সামগ্রিক ফলাফলে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের এই সাফল্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষের সৃষ্টি করেছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram