ঢাকা
প্রকাশিত : October 30, 2026
আপডেট: October 30, 2026
প্রকাশিত : October 30, 2026

সেপটিক ট্যাংকি বিস্ফোরণে বাউফলের এক যুবক নিহত, আহত-২

মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী।।

গাজীপুর মহানগরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক যুবক নিহত এবং আহত হয়েছে দুজন। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে নাওজোড় এলাকায় নির্মাণাধীন তিনতলা ভবনে বিস্ফোরণে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় নিহত সাকিব পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের বাসিন্দা জাকির হোসেনের বড় ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনতলা ভবনটির অধিকাংশ নির্মাণ কাজই সম্পন্ন হয়েছে। ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের উপর দুটি ঘর নির্মাণ করে পোশাককর্মীদের কাছে ভাড়া দেয়া হয়েছিল। শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়।

এতে ওই কক্ষে ভাড়া থাকা সাকিব ঘটনাস্থলেই মারা যায়। আহত হন আরও দুজন। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত সাকিবের মরদেহ বাসন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram