ঢাকা
প্রকাশিত : October 22, 2026
আপডেট: October 22, 2026
প্রকাশিত : October 22, 2026

সৈয়দপুরে বিজ্ঞান কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধানা


এম. ওমর ফারুক সৈয়দপুর :

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ২২ (অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অডিটোরিয়ামে ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক (গণিত) আনসারুল ইসলাম ও সহযোগী অধ্যাপক (রসায়ন) মশিয়ার রহমান। বক্তব্য রাখেন, বুয়েট শিক্ষার্থী মাহি মিশকাত, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া এর শিক্ষার্থী সুমাইরা নুর, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর শিক্ষার্থী আবু সালেহ মোহাম্মদ সান।

২০২৪-২৫ সালে বিভিন্ন পাবলিক বিশ্ব বিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। তাদের স্বীকৃতিস্বরূপ ১শত ৫৫ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

আয়োজক কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক (রসায়ন) জাকিরুল ইসলাম জানান, পূজার ছুটি থাকায় বিভিন্ন জেলা শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের উপস্থিতি ছিল শতভাগ। এ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি মিলন মেলায় রুপ নেয়। তাদের উচ্ছাস আমাদেরকে অভিভুত করেছে। গঞ্চগড় বাংলাবান্ধা থেকে আসা অভিভাবক আজিজুল ইসলাম জানান, এরকম অনুষ্ঠানের মাধ্যমে বাচ্চাদের আরো লেখাপড়ার প্রতি মনোনিবেশ বাড়বে সেইসাথে কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান, তিনি প্রত্যাশা করেন এরকম অনুষ্ঠান যেন অব্যাহত থাকে ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শিক্ষার্থী আসসাবা তাবাসসুম ও ফাবলিহা।

প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram