

আবু তাহের,গাইবান্ধা প্রতিনিধি:
বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে এক জরুরী সভা সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আনাউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব কামরুজ্জামান ফিরোজ, কাজী সাইফুল ইসলাম, মাহমুদ হাসান নুরু, মোকছেদুর রহমান, খলিলুর রহমান, ঋষিকেষ, আব্দুল হামিদ, আবুল কালাম, এরশাদুল হক প্রমুখ।
সভায় বক্তারা, অবিলম্বে দেশের সকল প্রিপেইড মিটার বাতিল, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধসহ ভুতুরে বিল দিয়ে বিভিন্ন ধরণের গ্রাহক হয়রানী বন্ধের দাবি জানান। আগামী ২ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১১টায় গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে। তারা বলেন, সেচ লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ধরণের ঘুষ ও চাঁদাবাজি বন্ধেরও দাবি জানান।
সভা শেষে বর্তমান জেলা কমিটি বিলুপ্ত করে আনাউর রহমানকে আহবায়ক, আব্দুর রহিম ও হালিম মিয়াকে যুগ্ম আহবায়ক এবং মাহবুবুর রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
