ঢাকা
প্রকাশিত : October 30, 2026
আপডেট: October 30, 2026
প্রকাশিত : October 30, 2026

​জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাঘাটায় দোকানঘর ভাঙচুর ও লুটপাট, থানায় অভিযোগ

আবু তাহের, গাইবান্ধা প্রতিনিধি।।

গাইবান্ধার সাঘাটায় ইটাকুড়ি বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শহিদুল ইসলামের মালিকাধীন একটি মার্কেটের ৭/৮টি ভাড়া দেওয়া দোকানঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত মালিক ও ব্যবসায়ীরা জানিয়েছেন।

​ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) জুমার নামাজের পূর্বে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে ৭ জনকে বিবাদী করে সাঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম ফুল মিয়া ও রফিকুল ইসলাম রতন গংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে শহিদুল ইসলামের মনোমালিন্য ও বিরোধ চলে আসছে। এরই জেরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্রশস্ত্র (লাঠিসোটা, লোহার রড ও ধারালো ছোরা) নিয়ে দলবদ্ধভাবে ইটাকুড়ি বাজারে শহিদুল ইসলামের ভাড়া দেওয়া মার্কেটের সামনে উপস্থিত হয়।

​এ সময় অভিযুক্তরা ১টি সার, ৩টি চায়ের এবং ১টি মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের ভাড়াটিয়া ও মালিকদের লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। মার্কেটের ভাড়াটিয়া আব্দুল মাবুদ, খলিল মিয়া, ইউনুস আলী, বেল্লাল হোসেন ও মোস্তাক মিয়ারা এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা তাদের মারধরের উদ্দেশ্যে তেড়ে আসে। একপর্যায়ে তারা দোকানঘরের টিনশেড ও বেড়া ভাঙচুর করে ঘরের ভেতরে থাকা মালামাল লুটপাট করে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​পরে ক্ষতিগ্রস্তদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাদের রক্ষা করেন। যাওয়ার সময় অভিযুক্তরা ব্যবসায়ীদের বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে এবং ভবিষ্যতে ওই মার্কেটে দোকান চালালে খুন-জখমসহ বড় ধরনের ক্ষতিসাধনের হুমকি দিয়ে চলে যায়।

​খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সাঘাটা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram