ঢাকা
প্রকাশিত : August 22, 2026
আপডেট: August 22, 2026
প্রকাশিত : August 22, 2026

সৈয়দপুরে তিন বাকপ্রতিবন্ধী ফুফুর বসতভিটা লিখে নেওয়ার অভিযোগ ভাতিজার বিরুদ্ধে


​বিশেষ প্রতিনিধি, সৈয়দপুর:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের কদমতলী এলাকায় তিন জন্মগত বাকপ্রতিবন্ধী নারীর বসতভিটা জালিয়াতি করে লিখে নেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে তাদেরই এক ভাতিজার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত বিনোদ চন্দ্র রায়ের তিন কন্যা—তাপসী রানী (৫৫), সন্ধ্যা রানী (৪০) ও যশোদা রানী (৩৫) জন্মগতভাবেই বাকপ্রতিবন্ধী। তাদের বাবা জীবদ্দশায় এই তিন কন্যার থাকার জন্য নিজ উদ্যোগে বাড়িঘর তৈরি করে দিয়ে যান।
​অভিযোগ উঠেছে, তাদের এই শারীরিক অসংগতি ও অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদেরই ভাই পরেশ চন্দ্র রায়ের ছেলে রঞ্জন চন্দ্র রায় জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নেন। তিনি বাবার রেখে যাওয়া বসতভিটাসহ ঘরবাড়ি অন্যায্য উপায়ে নিজের নামে রেজিস্ট্রি করে নেন (দলিল নং ১৫৯২, তারিখ: ২৮/০৩/২০২৪ ইং)।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, রঞ্জন চন্দ্র রায় তার নিজস্ব বাবার প্রাপ্য অংশের পাশাপাশি এই তিন অসহায় ফুফুর বসতভিটার জমিও ‘ক্রয়সূত্রে’ নিজের নামে দলিল করিয়ে নিয়েছেন। বাকপ্রতিবন্ধী হওয়ায় তাদের অজ্ঞতার সুযোগ নিয়ে এই অন্যায় দলিল সম্পাদন করা হয়েছে, যা এলাকায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

এলাকাবাসী ও সচেতন মহল অনতিবিলম্বে এই জাল দলিলের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একইসঙ্গে উক্ত তিন বাকপ্রতিবন্ধী নারীর ন্যায্য বসতভিটার অধিকার ও আইনি সুরক্ষা ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram