ঢাকা
প্রকাশিত : November 22, 2026
আপডেট: November 22, 2026
প্রকাশিত : November 22, 2026

মগবাজারে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা।।

রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামিরা হলেন– মো. বাবু মিয়া (৪০) ও বিউটি বেগম (৩০)।

রবিবার (২২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল সোয়া ১১টার দিকে রমনা মডেল থানার মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার  করা হয়। ডিএমপির গোয়েন্দা ওয়ারী বিভাগ এ অভিযান পরিচালনা করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,গ্রেফতার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
প্রকাশক ও সম্পাদক - সিকদার সাদেকুর রহমান
বার্তা সম্পাদক- জাহিদুল হাসান জাহিদ
কার্যালয়ঃ ৪ দারুসসালাম রোড, মিরপুর, ঢাকা।
aazkaalbangla@gmail.com
মোবাইলঃ +8801842280000
আজকাল বাংলা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2021-2025 AjkalBangla.Com All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram